তাহিরপুরে বাংলাদেশী এসোসিয়েসন মিল্টন কিংস
বাংলাদেশী এসোসিয়েসন মিল্টন কিংস’র উদ্যোগে তাহিরপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪শ’ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন মিল্টন কিংসের সভাপতি আব্দুল হাই। এসময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্নেন্দুু দেব। এছাড়াও রক্তব্য রাখেন, ইউকে প্রবাসী কামাল মিয়া, আব্দুর রাজ্জাক, আব্দুল হান্নান, ছাতক উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন প্রমুখ।
বিশ্বম্ভরপুরে রোটারী ক্লাব অব সিলেট হলিল্যান্ড
বিশ^ম্ভরপুরে দুঃস্থ, অসহায় ও বন্যাকবলিত ছাত্র-ছাত্রী, অভিভাবকদের মাঝে ত্রাণ বিতরণ করেছে রোটারী ক্লাব অব সিলেট হলিল্যান্ড। শুক্রবার সকাল থেকে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের বাছাই করে এ ত্রাণ বিতরণ করা হয়। বিশ^ম্ভরপুর মডেল হাই স্কুলে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম। প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সিলেট এর সভাপতি মো. ইনামূর রহমান লস্কর। বক্তব্য রাখেন, রোটারী ক্লাব অব সিলেটের – রোটারীয়ান মো. সাহেদ আহমদ চৌধুরী, রোটাঃ মোঃ অলিউর রহমান নাহিদ, রোটাঃ মোঃ মুফতি তাহের আহমদ, রোটাঃ সাহিদুর রহমান, রোটা. মো. ইকবাল হোসেন, রোটাঃ মোঃ মাহবুর রহমান, রোটাঃ মোঃ মনিরুল ইসলাম প্রমখি। ত্রাণসামগ্রী হিসাবে চাল, চিনি, দুধ, তেল, সাবান ইত্যাদি সামগ্রী এয়ারটাইট প্যাকেটে বিতরণ করা হয়।