- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ত্রাণ যা প্রয়োজন তাই দেব -মায়া

স্টাফ রিপোর্টার
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন,‘হাওর এলাকা সরেজমিনে ঘুরে দেখেছি। হাওরের কৃষক-কৃষাণী বোরো ফসল রক্ষার আপ্রাণ চেষ্টা করেছেন। হাওরের বাঁধ রক্ষায় তারা সর্বশক্তি প্রয়োগ করেছেন। হাওরের ফসলহানির পর আমরা জরুরী ভিত্তিতে ত্রাণ দিতে পেরেছি। হাওরের  কৃষকদের পাশাপাশি ৫০ হাজার জেলেকে আমরা মাসে ৩০ কেজি চাল ও ৫০০ করে টাকা প্রদান করব। নিন্দুকরা যে কথাই বলুক না কেন কেউ না খেয়ে থাকবে না। যা প্রয়োজন হয়, আমরা তাই দেব। ’

  • [১]