স্টাফ রিপোর্টার
দক্ষতা ও কর্মতৎপরতার মূল্যায়নের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে স্বীকৃতি পেয়েছে জামালগঞ্জের সাচনাবাজার ইউনিয়ন পরিষদ। দক্ষতা ও কর্মতৎপরতার মূল্যায়নের ভিত্তিতে সাচনাবাজার ইউনিয়ন পরিষদ এবার নিয়ে জেলায় পরপর তিনবার শ্রেষ্ঠত্বের অর্জন করেছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-২ শাখার সিনিয়র সহকারি সচিব ড. সৈয়দা নওশীন পর্ণিনী স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।
সাচনাবাজার ইউনিয়ন পরিষদকে দক্ষতা ও কর্মতৎপরতার মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের স্বীকৃতি হিসেবে ইউনিয়ন পরিষদের উন্নয়নে জন্য ১ লাখ ১৫ হাজার ৯০০ টাকার অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।
এছাড়া জেলা পর্যায়ে দ্বিতীয় হয়েছে জগন্নাথপুরের রানীগঞ্জ ও তৃতীয় হয়েছে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ। রানীগঞ্জ ইউনিয়নকে ৯৫ হাজার ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদকে ৭৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।