তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়েছে। বুধবার দুপুরে দক্ষিণ বড়দল ইউনিয়ন আওয়ামমী লীগের আয়োজনে কাউকান্দি বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিদ্দুকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁন, বিশেষ অথিতির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামমী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সহ-সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন।
অন্যন্যর মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইউনুছ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক ফরিদ গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ। সভা শেষে কাউকান্দি বাজারে জঙ্গি বিরোধী এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। (প্রেস বিজ্ঞপ্তি)