দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনমাগঞ্জ উপজেলাকে শিশু বাল্য বিবাহ মুক্ত উপজেলা গঠনের লক্ষ্যে কাজী, সৌখিন কাজী, মসজিদের ইমাম, পুরোহিতগণের উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সকল ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের অবহিতকরণ স¤পৃক্তকরণ কর্মসূচী প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ’র সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেনের সভাপতিত্বে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাসের পরিচালনায়, সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিচল চন্দ্র সিনহা, উপজেলা মৎস্য অফিসার সীমা রানী বিশ^াস,উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শাহাদাত হোসেন ভূইয়া, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আব্দুল আলী বকুল, জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মাসুদ মিয়া, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পাথারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, দরগাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির উদ্দিন, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হোসেন,পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.নুরুল হক, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.আতাউর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার পেয়ার আহমদ, উপজেলা নির্বাচন অফিসার উত্তম কুমার রায়,উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক অফিসার নিতিশ চন্দ্র বর্মণ, দক্ষিণ সুনমাগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও জয়কলস ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হোসাইন আহমদ।
এ সময় আরও বক্তব্য রাখেন, পূর্ব বীরগাঁও ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রর কাজী আইয়ুব আলী, শিমুলবাক ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রর কাজী রফিকুল ইসলাম, পূর্ব পাগলা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রর কাজী মাসুক আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রর নুরুল হক, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রর কাজী মাও. শায়খুল ইসলাম, দরগাপাশা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রর কাজী মফিজুর রহমান, পাথারিয়া ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজী মাও. আব্দুল আলী, পাগলা কান্দিগাঁও জামে মসজিদের ইমাম শায়েখ মাওলানা জামাল উদ্দিন, কামরূপদলং পুর্ব পাগলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হাই, ডুংরিয়া জামে মসজিদের ইমাম মাও. সিরাজুল ইসলাম, বাংলা বাজার জামে মসজিদের ইমাম মাও. আব্দুল খালিক, ডুংরিয়া বাজার মসজিদের ইমাম মাও. ফারুক আহমদ, মাও. আব্দুল লতিফ, মাও. মিজানুর রহমান, পুরোহিত সঞ্জয় দেবনাথ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইমাম ও পুরোহিতগণ উপস্থিত ছিলেন। সভার মূল প্রদিপাদ্য বিষয় ছিল কিভাবে শিশু বাল্য বিবাহ মুক্ত করা যায়।