- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জের জেবিবি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জের জেবিবি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকাল ২টায় উপজেলার পশ্চিম বীরগাও ইউনিয়নের জয়সিদ্ধি ,বসিয়াখাউরী ও বড়মোহা (জেবিবি) উচ্চ বিদ্যালয়ের হল রোমে এস এমসির সভাপতি মোঃ আব্দুল হাই জায়গীরদার রাজ মিয়ার সভাপতিত্বে, সহকারী শিক্ষক মোঃ মুখলেছুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেবিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিবাস চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক আজিজুল হক, নির্মল কান্তি দে, নয়ন মনি, সুভেন চন্দ, কবির আহমদ, রাজ্জাক আহমদ, মনসুর খান, এসএমসি সদস্য বাবরুল হোসেন, জাহাংগীর আলম খান, সোয়েব আহমদ জায়গীরদার, মাহিন আহমদ, আব্দুশ শহিদ, লাল বিবি, অভিভাবক ওয়াহিদুন্নুর, লিলু মিয়া সহ প্রমূখ।

  • [১]