- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জে আনন্দ মিছিল

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে অভিনন্দন জানিয়ে দক্ষিণ সুনামগঞ্জে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজেন সহ¯্রাধিক নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের নিয়ে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আনন্দ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি হাজী তহুর আলী, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত সহকারি হাসনাত হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মো. নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসদু মিয়া, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মো. আক্তার হোসেন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান নুর কালাম,পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম, দরগাপাশাা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, যুক্তরাষ্ট্র মিশিগান আওয়ামী লীগ নেতা আপ্তাব মিয়া, আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান আসাদ,সমুজ আলী,সুরঞ্জিত চৌধুরী টপ্পা, জেলা কৃষকলীগ সদস্য মো. মাসুক মিয়া,যুবলীগ নেতা নুর আলম, সাকির আহমদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি রয়েল আহমদ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার প্রমুখ।

  • [১]