- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
‘দর্যোগ ঝুঁকিহ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকশই উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে এবং উপসহকারী প্রকৌশলী সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বজলুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা, মাসুদ আহমদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা নিলুফা চৌধুরী, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফয়সল চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, সদস্য ছায়াদ হোসেন সবুজ, পিআইও অফিসের হরিপদ দাস ও মিঠু চক্রবর্তীসহ প্রমুখ।

  • [১]