কাজী জমিরুল ইসলাম মমতাজ, দ.সুনামগঞ্জ
জাতীয় শোক দিবস উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ সুনামগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শ্রদ্ধা নিবেদনের পর শান্তিগঞ্জে পরিকল্পনামন্ত্রীর হিজল বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিমের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, উপজেলা কৃষক লীগের আহবায়ক ফয়জুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান রফিক খান, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান, তেরাব আলী, জিএম সাজ্জাদুর রহমান,জাহাঙ্গীর আলম, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফয়জুল করিম, জেলা যুবলীগের সদস্য মাসুক মিয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জুবেল আহমদ, রাজা মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত , সাংস্কৃতিক সম্পাদক নুর আলম, উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল গনি ভান্ডারী, যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম, জয়ন্ত তালুকদার পুল্টন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক শাহিন আলম শাহিন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল মাহমুদ সুহেল, সাংগঠনিক সম্পাদক সমিরণ দাস সুবীর, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক জুয়েল দাস ও ছাত্রলীগ নেতা নাঈম আহমদ,হাসান তালুকদার হাসনাত সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।