দক্ষিণ সুনামগঞ্জ অফিস
অফিস-আদালত, স্কুল-কলেজ, সাপ্তাহিক হাঁট-বাজার বন্ধসহ সামাজিক দুরুত্ব বজায় রাখতে ঘর থেকে বের না হওয়ার নির্দশনা রয়েছে প্রশাসনের। এমতাবস্থায় সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ পড়েছে বিপাকে। তাই দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ছিন্নমূল ও অভাবগ্রস্থ মানুষের খোঁজ খবর নিতে তাদের বাড়ি বাড়ি যান দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী। এছাড়াও সরকারি বরাদ্দকৃত দ্রবাদি প্রকৃত অভাবগ্রস্থ জনসাধারণ পাচ্ছে কিনা তার খোঁজও নেন তিনি। শুক্রবার দুপুরে উপজেলার অসহায়, দিনমজুর, রিক্সা চালক ও অটো ড্রাইভারসহ ১০০ টি পরিবারের মাঝে ব্যাক্তিগত উদ্যোগে দুপুরের খাবার বিতরণ করেন তিনি।
সবাইকে ধৈর্য্য ধারণ করে ঘরে অবস্থান করার পরামর্শ দেন এবং পাশাপাশি এমন দুর্যোগকালীন সময়ে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী।