- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে বহুখাতভিত্তিক অংশগ্রহণ ও পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি- মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির টেকনিক্যাল ম্যানেজার মো. হাসানুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, উপজেলা মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান
মাসুদ মিয়া, কেয়ার বাংলাদেশের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা টেকনিক্যাল অফিসার মো. আব্দুল আলিম ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, উপজেলা সমবায় কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, সরকারি জয়কলস উজানীগাও রশীদীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলা উদ্দিন,এরশাদ আলী, উপজেলা কৃষি উপ সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ প্রমুখ।

  • [১]