- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের বীরগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে পূর্ব বীরগাঁও ইউনিয়ন স্টুডেন্ট ফোরাম। বৃহস্পতিবার দুপুরে বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠে ২০১৬ সালে অনুষ্ঠিত পিএসসি, এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ১৫০ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রধান করে সংগঠনটি।
সংগঠনের সহ সভাপতি সুন্নত আলীর পরিচালনায় ও বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়ফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরগাঁও ইসলামীয়া মাদ্রাসার সুপার মাও.জুবায়ের আল মাহমুদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা স্কাউটের যুগ্ম সাধানরণ সম্পাদক বুরহান উদ্দিন, সাংবাদিক আমিনুল ইসলাম, কবি ও গল্পকার মিনহাজ ফয়সল, সেইভ দ্যা স্টুডেন্টের সভাপতি জহিরুল ইসলাম, পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, কবি আজমল আহমদ, সংগঠক রুমেল আহমদ, শাখাওয়াত হোসেন সুমন, পূর্ব বীরগাঁও স্টুডেন্ট ফোরামের সভাপতি জাহিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদ নূর।
উপস্থিত ছিলেন, পূর্ব বীরগাঁও স্টুডেন্ট ফোরামের সহ সভাপতি রায়েজ নূর আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সদস্য রাসেল আহমদ, সাইফুল ইসলাম তালুকদার ও রিফান আহমদ প্রমুখ।

  • [১]