- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন

দ. সুনামগঞ্জ অফিস
“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ” এ ¯ে¬াগানকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় কার্ড প্রতি মাসিক ৩০ কেজি চাল ১০ টাকা দরে বিক্রির শুরু করা হয়েছে । শনিবার সকাল ১১টায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের
 পাগলা বাজারে সুনামগঞ্জ (মল্লিকপুর) খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ধীর নন্দী চৌধুরীর সভাপতিত্বে ও  দক্ষিণ সুনামগঞ্জ  উপজেলা খাদ্য কর্মকর্তা কামনা রঞ্জন দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, ইউপি সদস্য মকবুল হোসেন, ব্যাবসায়ী মুরাদ আহমদ, ডিলার হাবিবুর রহমান, ডিলার জাবেদ নূর প্রমুখ।
অপর দিকে দুপুর সাড়ে ১২টায় পশ্চিম পাগলা ইউনিয়নের পশ্চিম পাড়া ব্রাহ্মণগাঁও পয়েন্টে     খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় কার্ড প্রতি মাসিক ৩০ কেজি চাল ১০ টাকা দরে বিক্রির উদ্বোধন করা হয়েছে।

  • [১]