- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

পাগলাবাজার প্রতিনিধি
মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শিহাব খাঁনের নিঃশ্বর্ত মুক্তির দাবীতে দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল। শুক্রবার বিকাল ৪টায় পাগলাবাজার বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদল সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল নেতা মানছুর আহমদের পরিচালনায় বিক্ষোভ পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক স¤পাদক আবুল   কাসেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক শফিকুল ইসলাম, দিরাই পৌর বিএনপির সিনিয়র যুগ্ম স¤পাদক এ টি এম ফখরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদল নেতা হুমায়ূন কবির, জাকার আহমদ, নাছির আহমদ, মঈনুল হাসান, শ্যামল চৌধুরী, ফয়সল আহমদ, রিপন আহমদ, জুনেদ আহমদ, আমজাদ আহমদ, কয়েছ আহমদ, ফয়েজ আহমদ, ইয়াহিয়াহ আহমদ, কাউছার আহমদ, আবু সাঈদ, সুয়েব আহমদ, সব্দেন নূর, সুজাত আহমদ, বদরুল আলম, পিন্স আহমদ, পাবেল আহমদ, জাহের আলী, আমির হোসেন, এমদাদুল হক, রাজু আহমদ, সাঈফুল ইসলাম, আঙ্গুর মিয়া ও সাজিদুল ইসলাম প্রমুখ।

  • [১]