ছাত্র ইউনিয়ন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সংসদের আলোচনা সভা ও স্কুল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা সংসদের অস্থায়ী কার্যালয়ে উপজেলা সংসদের সভাপতি সুমন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিকা মজুমদারের সঞ্চলনায় অতিথির বক্তব্য রাখেন, প্রভাষক এনামুল কবির, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তারেক চৌধুরী, শহর সংসদের সভাপতি আসাদ মনি প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি