- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জে ছুরিকাঘাতে খুন

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস গ্রামে ছুরিকাঘাতে দিপু বিশ^াস (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত দিপু বিশ^াস জয়কলস গ্রামের মৃত লাল মোহন বিশ^াসের ছেলে। এই খুনের ঘটনায় জড়িত রন বিশ^াস (৪০) কে আটক করেছে পুলিশ। সে বিশ^ম্ভরপুর উপজেলার ধরেরগাঁও গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রন বিশ^াস দীর্ঘদিন ধরে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে তার শশুর মৃত লক্ষী কান্ত বিশ^াসের বসত বাড়ীতে স্ত্রী শেফালী বিশ^াসকে নিয়া বসবাস আসছেন। রন বিশ^াস প্রায়ই তার স্ত্রী শেফালী বিশ^াসকে মদ পানের টাকা চেয়ে মারপিট করতেন। স্বামীর অত্যাচারে অতিষ্ঠ স্ত্রী শেফালী বিশ^াস নিহত দিপু বিশ^াসকে সাক্ষী করে থানায় লিখিত অভিযোগ দেন। এই অভিযোগ দায়েরে রন বিশ^াস দিপু বিশ^াসের উপর ক্ষুব্ধ হন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় জয়কলস গ্রামের বিশ^াসপাড়া এলাকায় দিপু বিশ^াস প্র¯্রাব করতে বসলে পেছন থেকে রন বিশ^াস চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করেন। গুরুতর আহত দিপু বিশ^াসকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রন বিশ^াসকে আটক করেছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • [১]