- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জে জিম সেন্টারের উদ্বোধন

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে রাফি এস জিম সেন্টারের উদ্বোধন হয়েছে। রবিবার সন্ধায় উপজেলার শান্তিগঞ্জ বাজারে পুরাতন পুলিশ ফাড়ির ২য় তলায় জিম সেন্টারের উদ্বোধন করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ। এ সময় উপস্থিত ছিলেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়া, নোয়াখালী বাজার পরিচালনা কমটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সহ সভাপতি এম এ কাসেম, শান্তিগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিলানী মিয়া, কদা বক্স, গিয়াস উদ্দীন, ইউসুফ আলী, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আল মাহমুদ সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জিম সেন্টারের পরিচালক শাহীন মিয়া প্রমূখ।

  • [১]