- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জে টিকা নিলেন ১০২ জন

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশের ন্যায় দক্ষিণ সুনামগঞ্জেও আবারো ২য় দফায় শুরু হয়েছে টিকাদান কার্যক্রম।
সোমবার সকাল ৯ টায় উপজেলার পশ্চিম পাগলা উপ-স্বাস্থ্যকেন্দ্রে চীনের তৈরী সিনোফার্মের ‘ভেরোসেল’ টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। ২য় দফার এই টিকা কার্যক্রমের প্রথমদিনেই টিকা নিয়েছেন ১০২ জন। এর মধ্যে ২৬ জন নারী এবং ৭৬ জন পুরুষ। প্রবাসীদের মধ্যে টিকা নিয়েছেন ২৭ জন। সকালে টিকাকেন্দ্র পরিদর্শন করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরিফী বলেন, গতকাল ১৬’শ ৩০ ডোজ সিনোফার্মের টিকা ‘সিনোভ্যাক’ এসে পৌঁছেছে। সোমবার থেকে টিকা কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে টিকাদান অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মোজাহারুল ইসলাম, পশ্চিম পাগলা উপ-স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডা. জ্যোতি, ডা. মতিউর রহমান, মেডিকেল এসিস্টেন্ট হুমায়ুন কবির, ইনাতনগর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জমির হোসেন প্রমুখ।

  • [১]