- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রী নিহত

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-দিরাই সড়কের দক্ষিণ সুনামগঞ্জে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় লাকী রানি দাস নামে (১৩) এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সড়কের ঘাগলি নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত লাকী ঘাগলী নারায়নপুর নি¤œমাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। সে নারায়নপুর গ্রামের যতীন্দ্র দাসের মেয়ে। ঘটনার পর ট্রাক ফেলে পালিয়েছে চালক ও তার সহযোগী।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, লাকি রানী দাস বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল। পথে     ঘাগলি গ্রামের কাছে একটি পণ্যবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় সে ছিটকে সড়কের উপর পড়ে যায়। ঘটনাস্থলেই লাকী নিহত হয়। স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে রাখে। কিছু সময়ের জন্য সুনামগঞ্জ দিরাই সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ নিহত লাকীর লাশ উদ্ধার করে পরিস্থিতি স্বাভাবিক করে।
দক্ষিন সুনামগঞ্জ থানার ওসি আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছে।

  • [১]