- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ববীরগাঁও ইউনিয়নে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ‘মানবতার জন্য হাত’ নামে একটি  সামাজিক সংগঠন। সোমবার দুপুর ১ টায়  ইউনিয়নের খালপাড়া গ্রামে সাংবাদিক শহীদ নূরের সঞ্চালনায়  ত্রাণ বিতরণের পূর্বে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য মুন খান, বীরগাঁও গ্রামের সমাজসেবক নায়েব আলী, বীরগাঁও শাহজালাল ইসলামি সমাজ কল্যাণ পরিষদের  
 সভাপতি জাহিনুল হক।  
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, মানবতার জন্যে হাত সংগঠনের সিনিয়র সদস্য সজীব ভূঁইয়া, আলী হোসেন,আবু সাঈদ,রাজীব মোল্লা, টিপু সুলতান, সদস্য পলাশ শীল, চন্দন শীল, জহিরুল খান, সাকিল মোল্লা, শাহীন ফকির, ইসরান ফকির, আজিজুল ফকির, সুসন মৃদা, আলআমীন বেপারী, মেহেদী হাসান সাহগর প্রমুখ।

  • [১]