- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জে দুইটি ওয়ার্ডে উপ নির্বাচন সম্পন্ন

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ও পাথারিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপনির্বাচন সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহন করা হয়। বিকালে উপজেলা পরিষদ কন্টোল রুমে বেসরকারিভাবে উপ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. রেজাউল করিম রেজা।
উপনির্বাচনে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ফুটবল প্রতীকে ৩৭৬ ভোট পেয়ে বাবরুল হোসেন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. তুতা মিয়া আপেল প্রতীকে পেয়েছেন ৩৫০ ভোট।
অপরদিকে পাথারিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মোরগ প্রতীক নিয়ে মো. সোলেমান মিয়া ৩৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিটন তালুকদার টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ২৯৯ ভোট।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. রেজাউল করিম রেজা বলেন, ভোটগ্রহণ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। ভোট চলাকালীন সময়ে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

  • [১]