দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নাইন্দা নদীর তীরবর্তী সদরপুর গ্রামের নদী ভাঙন কবলিত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জহুরা মাহমুদ ফাউন্ডেশনের উদ্যোগে ও জয়কলস ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিদর্শিকা সুমিত্রা রানী চৌধুরীর অর্থায়নে এই অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জয়কলস ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিদর্শিকা সুমিত্রা রানী চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জহুরা মাহমুদ ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সদস্য ছায়াদ হোসেন সবুজ ও সমাজসেবী মজনু মিয়া প্রমুখ।