- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জে নারী নির্যাতন বিরোধী র‌্যালি

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
‘নারী পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারী নির্যাতন বিরোধী ১৬ দিনব্যাপী অরেঞ্জ ক্যাম্পেইন উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসের গোপনীয় সহকারী অনুরাধা দাস মুন্নির পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদ, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, শিমুলবাঁক ইউপি সচিব মিতালী তালুকদার, ইউপি সদস্যা কবিতা দাস।

  • [১]