- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের ৩৩ পদ শূন্য

কাজী জমিরুল ইসলাম মমতাজ, দ. সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ৩৩ টি পদ শূন্য। ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে চলছে বছরের পর বছর স্বাস্থ্য কার্যক্রম। দীর্ঘদিন যাবত পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ গুরুত্বপূর্ণ পদে জনবল না থাকায় ব্যাহত হচ্ছে পরিবার পরিকল্পনা ও প্রসূতি সেবা কার্যক্রম। উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্র জানা যায়, ২০১৮ সাল থেকেই সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভারপ্রাপ্ত হয়ে চালাচ্ছেন কার্যক্রম। উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচএফফি), মেডিকেল অফিসার (এফডব্লিউ) এই গুরুত্বপূর্ণ দুটি পদ শূন্য রয়েছে।
এছাড়াও সাব এসিসটেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার ৫ জন থাকার কথা থাকলেও আছেন ১ জন, পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে ১৩ জনের মধ্যে আছেন ১১ জন, ফার্মাসিস্ট পদের ৫ জনের মধ্যে একজনও নেই, পরিবার কল্যাণ সহকারী পদে ৩০ জন থাকার কথা থাকলেও আছেন ২০ জন, অফিস সহায়ক হিসেবে ২ জনের মধ্যে আছেন ১ জন, আয়া ৮টি পদের মধ্যে আছে ৩ জন। মোট পদসংখ্যা ৯২ টি এর মধ্যে ৩৩ পদই শূন্য।
উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী বলেন, এই অধিদপ্তরে লোকবল নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় পদ শূন্য
রয়েছে। নিয়োগ প্রক্রিয়া চালু হলে আর এই সমস্যা থাকবে না।

  • [১]