দ. সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জে পানিতে ডুবে দাদা-নাতির অকাল মৃত্যু হয়েছে। নিহত দাদার নাম কাপ্তান মিয়া (৭০) ও নাতি রুহান মিয়া (৮)। রুহান মিয়া মিঠু মিয়ার ছেলে। তাদের বাড়ি উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের কাউজুরি গ্রামে। শনিবার রাতে এই ঘটনা ঘটে। রবিবার দুপুরে স্থানীয় হাওর থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দাদা কাপ্তান মিয়া শনিবার সন্ধ্যার পর নাতি রুহান মিয়াকে সাথে নিয়ে গ্রামের কাছে হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। রাতে তারা বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজির পর তাদেরকে খোঁজে পাওয়া যায়নি। রবিবার সকাল গ্রামের পাশের হাওরে প্রথমে নাতি রুহানের লাশ ভাসতে দেখে গ্রামের লোকজন। পরে দুপুরে দাদা কাপ্তান মিয়ার লাশ উদ্ধার করা হয়। গ্রামবাসীর ধারণা হাওরের কাছে খালের ¯্রােতে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দাদা-নাতি দু’জনই শনিবার রাত থেকে নিখোঁজ ছিল। গতকাল সকালে নাতি ও দুপুরে দাদার লাশ উদ্ধার করেছে গ্রামবাসী। গ্রামের লোকজন জানিয়েছে সম্ভবত খালের ¯্রােতের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন বলেন,‘কাউয়াজুরি গ্রামের একই পরিবারের দাদা-নাতির মৃত্যু হয়েছে। হাওরে মাছ ধরতে গিয়ে গর্তের পানিতে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।’