দ. সুনামগঞ্জ অফিস
উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামে আরিফ মিয়া(৬) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে । সে বড়মোহা গ্রামের আব্দুল বারীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার বিকাল সাড়ে ৪টায়, বড়মোহা গ্রামস্থ বাড়ীর পার্শ্ববর্তী বড় ভাই আহসান (৮) ও ছোট ভাই আরিফ মিয়া(৬) পুকুরে সাঁতার কাটতে যায়। এসময় ছোট ভাই আরিফ মিয়া সাঁতার কাটতে গিয়ে পানির নিচে তলিয়ে যায়। তাৎক্ষণিক বড় ভাই আহসান বাড়ীতে গিয়ে
খবর দিলে আশপাশের লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করে শান্তিগঞ্জ বাজারে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই মাজহারুল ইসলাম জানান, শিশুটির পরিবার কারো বিরুদ্ধে কোন অভিযোগ না করায় স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।