- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জে পিআইসি গঠনে সভা

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পাউবো কমিটির পিআইসি গঠনে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে ও উপজেলা কাবিটা স্কীম প্রনয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটির সদস্য সচিব এসও ফারুক আল মামুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন,সদস্য দিলীপ কুমার তালুকদার, মুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান নুর কালাম, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসীম উদ্দীন, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, এনজিও প্রতিনিধি নাজিম উদ্দীন, মৎস্যজীবী আজম আলী প্রমুখ।
এদিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদে পিআইসি গঠন নিয়ে তালিকা প্রণয়ন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টায় জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হুসেন, সদস্য দিলীপ কুমার তালুকদার, এসও ফারুক আল মামুন, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, মৎস্যজীবী আজম আলী।
বক্তব্য রাখেন ইউপি সদস্য আশরাফ আলী, মছকু মিয়া, হাবিবুর রহমান, মহিবুর রহমান, আনোয়ার হসেন, সাবেক ইউপি সদস্য আরমুছ আলী, কৃষক রাজা মিয়া, এনামুল করিম, জিলুল হক, আব্দুল মতিন, আংগুর মিয়া, ছমাদ মিয়া, বিলাল মিয়া প্রমুখ।

  • [১]