- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জে পিআইসিদের নিয়ে মতবিনিময়

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায়য় দিনব্যাপী বিভিন্ন ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের নেতৃবৃন্দ। সন্ধ্যায় বাঁধের পিআইসিদের নিয়ে বিশেষ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার দিনব্যাপী জেলা প্রশাসক মো. আব্দুল আহাদের দিক নির্দেশনায় জেলা প্রশাসকের কর্মকর্তাবৃন্দ ৪টি পৃথক টিমে বিভক্ত হয়ে উপজেলার পূর্ব বীরগাঁও, পশ্চিম বীরগাঁও, দরগাপাশা, জয়কলস ও পাথারিয়া ইউনিয়নের নির্মাণাধীন বিভিন্ন ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন।
পরিদর্শন কালে নেতৃবৃন্দ নির্মাণাধীন ফসল রক্ষা বাঁধের ত্রুটি, পারিপাশির্^ক বিভিন্ন বিষয়াদি পর্যাবেক্ষণ করেন। দিনের শেষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শান্তিগঞ্জ বাজাররস্থ এফআইবিডিভির হল রুমে উপজেলার ৫০টি পিআইসির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপজেলা পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়ন কমিটির সদস্যদের নিয়ে বিশেষ কর্মশলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ।
বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা শমসাদ বেগম, জেলা প্রশাসনের এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার আতাউর রহমান, উপজেলা পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়ন কমিটির সভাপতি দিলীপ তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল হক সহ সকল পিসআইসির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ প্রমুখ।

  • [১]