- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জে পোনা মাছ অবমুক্ত

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রাজস্ব খাতের আওতায় ২০১৭-১৮ অর্থ বছরে শিমুলবাঁক ইউনিয়নের ভান্ডাবিল ও হাজিরা বিলে মোট ৩ শত ৭৬ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় শিমুলবাঁক ইউনিয়নের কিদিরপুর কমিউনিটি ক্লিনিকের সম্মুখের ভান্ডাবিল ও রামেশ^রপুর বাজার সংলগ্ন হাজিরা বিলে পোনা মাছ অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-মৎস্য অধিদপ্তর সিলেট এর উপ পরিচালক মো. মোশারফ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা শংকর রঞ্জন দাস, শান্তিগঞ্জ কার্প হ্যাচারী কর্মকর্তা অশোক রঞ্জন দাস প্রমুখ।

  • [১]