দক্ষিণ সনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় প্রেসক্লা্েবর অস্থায়ী কার্যালয় শান্তিগঞ্জ বাজারে মাসিক সভায় প্রেসক্লাব সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল হকের পরিচালনায় রাখেন বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, সদস্য মো. জামিউল ইসলাম তুরান।
সভায় পরবর্তী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রুহের মাগফেরাত কামনা ও বিশ্বব্যপী করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের আরোগ্য এবং আক্রান্ত হওয়া থেকে হেফাজত রাখতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। অপরদিকে কুড়িগ্রামে জেলা প্রশাসক সুলতানা পারভীন কর্তৃক সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে গ্রেফতার, নির্যাতন ও জেল-জরিমানা করায় তীব্র নিন্দা জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।