দক্ষিণ সুনামগঞ্জ অফিস
প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মুক্তি পেলেনে দক্ষিণ সুনামগঞ্জের ফার্মাসিস্ট আতিকুর রহমান, জাকির হোসেন ও সালমান। জানা যায়, দ্বিতীয়বারের মতো তাদের করোনা নমুনা রিপোর্ট নেগেটিভ এসেছে। কিছুদিন আগে তাদের রিপোর্ট করোনা পজিটিভ আসলে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। কোনো প্রকার উপসর্গ না থাকায় অধিক সতর্কতা অবলম্বন করে চিকিৎকের পরামর্শে থাকার পর দ্বিতীয় দফায় করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসে। সোমবার আরও ৩ জনের রিপোর্টে নেগেটিভ আসার বিষয় নিশ্চিত করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন।
তিনি বলেন, এখন উনারা করোনামুক্ত। তবে আরও কিছুদিন উনাদের স্বাস্থবিধি মেনে ঘরে অবস্থান করতে হবে।