- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জে বন্যার্তদের পাশে জেলা যুবদলের আহবায়ক আনছার উদ্দীন

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
জেলা যুবদলের আহ্বায়ক আনছার উদ্দীন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের গনিগঞ্জ, রগুনাথপুর বাদুরপুর, মুরাদপুর, জীবদ্বারা, শিমুলবাক সহ বিভিন্ন গ্রামে দিনব্যাপী বন্যার্তদের খোঁজ খবর নিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক মোঃ নূর আলী, সহ সাধারণ স¤পাদক আজমত শাহ, বিএনপি নেতা এনামুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহিবুর রহমান মানিক, সদস্য সিরাজুল ইসলাম, শিব্বির আহমদ, সাজু মিয়া, খালেদ আহমদ, শেখুল মিয়া, মনির মিয়া, আলী নূর, উপজেলা ছাত্রদল নেতা ফয়সল আহমদ, আল জাবের, জুয়েল শাহিন, মাসুক,আব্দুসসালাম, জুনাক আহমদ সহ প্রমুখ।
পরে উপজেলার জীবদারা গ্রামে উপজেলার নেতা কর্মীদের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

  • [১]