দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামে বসত ঘরে আগুন পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানা যায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে চিকারকান্দি গ্রামের মৃত মোহমদ আলীর ছেলে সোনাই মিয়ার বসত ঘরে কে বা কাহারা আগুন দিয়ে চলে যায়।
তাৎক্ষণিক এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হন। এতে ঘরের আসবাবপত্র সহ অন্যান্য মালামাল পুড়ে যায়। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই মাজহারুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি তদন্ত চলছে।