পাগলা বাজার প্রতিনিধি
রোহিঙ্গা হত্যার প্রতিবাদে দক্ষিণ সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। পাগলা বাজারে তাওহীদি জনতা ও ছয়হাড়া মৌগাঁও পয়েন্টে নব জাগরণ ফাউন্ডেশন শুক্রবার জুমার নামাজের পর এ কর্মসূচি পালন করে। উপজেলার পাগলা বাজারে যুব জমিয়ত নেতার হাফিজ আবু সাইয়িদের পরিচালনা বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, ডাক্তার শাকিল মুরাদ আফজল, জমিয়ত নেতা মাও. সিরাজুল ইসলাম, যুবনেতা মাও. আবদুল হাই, মাও. জাহিদুল হক, মাও. মুশাহিদ আহমেদ, মাও. রুহুল আমিন, মাও. খলিলুর রহমান, মাও. রেজওয়ান আহমেদ, ওলীউর রহমান, শুয়াইব আহমদ ও শাইখুল ইসলাম প্রমুখ।
ছয়হাড়া মৌগাঁও পয়েন্টের মানবন্ধন ও পথসভায় সভাপতিত্ব করেন নব জাগরণ ফাউন্ডেশনের সভাপতি আবদুর রহমান জামি। হোসেন আহমদ সায়েমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রওশন খান সাগর, সমাজসেবী হাফিজ আবুবকর, মাও. আমীর হোসেন, মাও. জাকারিয়া মাহবুব, উপজেলা যুবদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছালিক আহমদ, সংগঠক শিহাব উদ্দিন, নূর আলম, মাহব্বুুর রহমান, ওবায়দুল হক রাহাত, নব জাগরণের সদস্য তজম্মুল আলী, আবু সায়েদ, নয়ন মিয়া, জাকার আহমদ, আবদুছ ছালাম, দীনুল ইসলাম, নোমান রহমান, মাসুক আলী, ইমন মিয়া, ছাদিক মিয়া, মিজান মিয়া, ছয়ফুল ইসলাম ও শামসুল আলম প্রমুখ।