- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জে বিষ প্রয়োগে পুকুরের পোনামাছ নিধন

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে দুর্বৃত্ত কর্তৃক রাতে বিষ প্রয়োগে একটি পুকুরের বিভিন্ন প্রজাতির প্রায় ১৫ হাজার পোনামাছ নিধন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলা জয়কলস ইউনিয়নের গাগলী কাইচমার মুড়া স-মিল সংলগ্ন আব্দুল মালিকের মাছ চাষকৃত পুকুরে।
জানা যায়, দীর্ঘদিন যাবত আব্দুল মালিক তাদের মালিকানাধীন ২ কেদার জমিতে মৎস্য চাষ করে আসছেন। বিগত ১৫ দিন আগে নতুনভাবে বিভিন্ন প্রজাতির ৪০ কেজি প্রায় ১৫ হাজার পোনামাছ অবমুক্ত করা হয়। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে মাছের খাবার দেওয়ার পর রক্ষণাবেক্ষণকারী ফখরুজ্জামান বাড়ীতে চলে যান। ঐদিন রাতে অজ্ঞাতনামা কেউ পুকুরে বিষ প্রয়োগ করে। পরদিন সকালে পুকুরের চতুর্দিকে হাজার হাজার পোনামাছ মরে ভেসে উঠতে দেখে ও একটি বিষের প্যাকেট ভাসতে দেখে এলাকাবাসীকে দেখিয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন আব্দুল মালিকের ছেলে সাহেদ রহমান।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

  • [১]