- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জে বেড়ে চলেছে নদী ভাঙন

কাজী জমিরুল ইসলাম মমতাজ,
দ.সুনামগঞ্জ
দ.সুনামগঞ্জে তীব্র হচ্ছে নদী ভাঙন। নদীগর্ভে ঘর-বাড়ি, গাছগাছালি, সব হারিয়ে নিঃস্ব হচ্ছেন মানুষ। নদী ভাঙনের তান্ডবে নাইন্দা তীরবর্তী সদরপুর গ্রামের বজলুমিয়া ও তার ভাইয়েরা নি:স্ব হয়েছেন। নদী ভাঙ্গনে তাদের ৪ বিঘা জমি ভাঙতে ভাঙতে এখন আর সামান্য জায়গা রয়েছে। এই পরিস্থিতিতে গ্রামের আরো অনেকেরই। ছেলেমেয়ে ও গবাদিপশু নিয়ে মারাত্মক চিন্তায় রয়েছেন গ্রামের মানুষ। সবকিছু হারিয়ে এখন সরকারের হস্তক্ষেপ কামনা করছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।
ক্ষতিগ্রস্ত বজলু মিয়া বলেন, নদীর ভাঙনে ভাঙতে ভাঙতে আর সামান্য জায়গা আছে। যেভাবে ভাঙন চলের এই জায়গাটাও হয়ত থাকবে না। আমরা সরকারের সহায়তা চাই।
মনোয়ারা বেগম নামের আরেকজন বলেন, নদী ভাঙনে আমাদের সব শেষ। ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছি। এলাকার আরেক বাসিন্দা মজনু মিয়া বলেন, শুধু বজলু মিয়াই নয় নদী ভাঙনের স্বীকার সদরপুর গ্রামের শতশত পরিবার। তাই সরকারের কাছে অনুরোধ নদী ভাঙন রোধে দ্রুত যেন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ ব্যাপারে জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া বলেন, আমার ইউনিয়নের নাইন্দা তীরবর্তী সদরপুর গ্রামের মানুষ খুব কষ্টে আছে। আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করছি আমার ইউনিয়নের এই ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ানোর জন্য।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফারুক আল মামুন বলেন, আমি ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছি। এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী (পওর ২) স্যারের সাথে বিস্তর আলোচনা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • [১]