দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ক্রমেই দীর্ঘ হচ্ছে করোনা আক্রান্তদের তালিকা। এবার ব্যবসায়ীসহ নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৩ জন।
বুধবার রাতে শাবির ল্যাব থেকে ৩ জনের পজেটিভ রিপোর্ট এসেছে বলে নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরীফি।
নতুন আক্রান্তদের মধ্যে উপজেলার জয়কলস ইউনিয়নের মানিকপুর গ্রামের শান্তিগঞ্জ বাজারের একজন ব্যবসায়ী , পূর্ব পাগলা ইউনয়নের কাড়ারাই গ্রামের একজন ও পশ্চিম পাগলা ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের এক তরুণীও রয়েছেন। যাদের বয়স যথাক্রমে ২৮, ৩৫ ও ১৭ বছর৷
এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৭ জনে। ইতিমধ্যে ব্যাংক কর্মকর্তাসহ ১০ জন করোনাকে জয় করে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন বলেন নতুন আক্রান্তদের, তাদের নিজের বাড়িতেই আইসোলেশনে রাখা হবে৷ আক্রান্তদের পরিবারের নমুনা সংগ্রহের প্রস্তুতি চলমান রয়েছে।