- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জে ভিটামিন বিতরণ

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে সমন্বিত উন্নয়ন কর্মসূচির অংশ হিসাবে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের কুদিরাই গ্রামে দুই শতাধিক পুষ্টিহীন, অপুষ্টিজনিত শিশু, পরিবার পরিকল্পনা বিষয়ক খাবার বড়ি ও জন্ম নিয়ন্ত্রন পদ্ধতির ব্যবহার্য সামগ্রী পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
রবিবার বিকালে পূর্ব পাগলা ইউনিয়নের কুদিরাই গ্রামে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগ ও সিডিআই কর্মসূচির আওতায় কেয়ার জিএসকে সিএইচ ডব্লিউ ইনিসিয়েটিভ প্রজেক্টের (ইমুনাইজেসন কনটাসেভটিভ ও নিউট্রেশন কাভারেজ কর্মসূচি) বাস্তবায়নে ভিটামিন,এসএমসির মিনিমিক্সসহ পরিবার পরিকল্পনা বিষয়ক খাবার বড়ি ও জন্ম নিয়ন্ত্রন পদ্ধতির ব্যবহার্য সামগ্রী পরিবারের মাঝে বিতরণ করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নিবার্হী আলমগীর কবির।
এসময় উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের চিপ অব ফিল্ড অফিসার সিলেট কাজী দিল আফরোজা ইসলাম, ইউনিসেফ বাংলাদেশের প্রোগ্রাম অফিসার প্ল্যানিং এন্ড মনিটরিং সিলেট বিভাগ ফাতেমা খাইরুন্নাহার, এসএমসির জেলা প্রতিনিধি কবির আহমদ প্রমুখ।

  • [১]