- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে লকডাউনের প্রথম দিনে বিভিন্ন হাট- বাজারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকালে অভিযানকালে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী জনসাধারণকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করেন। এসময় সরকারি নির্দেশনা অমান্য করা এবং মাস্কবিহীন অবাধে চলাফেরা করায় ৮টি মামলায় ১৩ হাজার ৮শত টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। অভিযানকালে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • [১]