- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জে মাল্টিপারপাস হেলথ্ ভলান্টিয়ারের প্রশিক্ষণ

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের অধীনে মাল্টিপারপাস হেলথ্ ভলান্টিয়ারের (এমএইচভি) পাঁচদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সুনামগঞ্জ সদরে জেলা স্বাস্থ্য বিভাগের প্রশিক্ষণ ভবনে প্রশিক্ষণে ১৭৪ জন ভলান্টিয়ার অংশগ্রহণ করেন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. জসিম উদ্দিন শরিফীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৌমিত্র চক্রবর্তী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেডিক্যাল অফিসার ডা. আহমেদ ফয়েজ, ডা. জ্েযাতি দাস, স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভুষণ চক্রবর্তী, এম টি (ইপিআই) নওশাদ মিয়া, প্রধান সহকারী জহিরুল ইসলাম ও টিএলসিএ শুশান্ত কর্মকার প্রমুখ।

  • [১]