- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সফিক মিয়া(৩৫) নামে এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। সে থানা এলাকার পূর্ববীরগাঁও ইউনিয়নের বীরগাঁও খালপাড় গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে।
জানা যায়, রবিবার ভোর রাতে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর দিক নির্দেশনায় এএসআই আবুল হাসানাত চৌধুরী নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আব্দুল জলিলের সহায়তায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সফিক মিয়াকে কুমিলা জেলার ক্যান্টনমেন্ট এলাকা থেকে আটক করা হয়। সে ধর্ষণ ও নারী নির্যাতন মামলার পলাতক আসামী। আসামী সফিক মিয়াকে বিজ্ঞ আদালতে চালান দেয়া হয়েছে।

  • [১]