দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে নবগঠিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শান্তিগঞ্জ বাজারে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক সুহেল মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সল আহমদ বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আশিক, আব্দুর রহমান, সদস্য মাহবুব ইসলাম, এ এইচ মিলন, শামীম আহমদ, গুলজার আহমদ, বশির আহমদ, হাম্মাদ আহমদ, মঞ্জুর আহমদ, মোজাক্কির, মোক্তাদির আহমদ, পাভেল আহমদ, আঙ্গুর মিয়া, সাব্বির আহমদ ও আবু সালেকসহ উপজেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।