দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমপ্লেক্সে’র আয়োজনে উপজেলা যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা জসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, উপজেলা সমবায় কর্মকর্তা াছলিমা আক্তার লিমা, কেয়ার বাংলাদেশের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা টেকনিক্যাল অফিসার মো. আব্দুল আলিম, সরকারি জয়কলস উজানীগাও রশীদীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলা উদ্দিন, এরশাদ আলী, উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা জনস্বাস্থ্য অফিসের সাজাউল করিম প্রমুখ।