- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জে রমজানে দুস্থদের খাদ্য সহায়তা

সোমবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সিচনি গ্রামে ৫০ জন গরিব ও অসহায় মানুষের মাঝে রমজানে সহায়তা হিসেবে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইউনাইটেড ওয়েলফেয়ার এইড ইউকে’র  আর্থিক সহযোগিতায় এ খাবার সামগ্রী বিতরণ তত্ত্বাবধান করেন দরগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান মো. সুফি মিয়া। সহায়তা হিসবে প্রত্যেক পরিবারকে এক হাজার ৭৪৬ টাকা মূল্যমানের চাল, সুয়াবিন তেল, পেয়াজ, ছোলা, খেজুর, লবন, ডাল, চিনি ও আলু বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন যুবনেতা সুহেল মিয়া। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]