দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী সমাবেশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইবাদত হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, থানার ওসি আল আমিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হেকিম, উপজেলা
প্রকৌশলী আলা উদ্দিন খান, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমীন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র সিনহা, উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার মিজানুর রহমান চৌধুরী, উপজেলা খাদ্য অফিসার কামনা রঞ্জন দাস, উপজেলা পরি সংখ্যান অফিসার কৃষ্ণ পদ সূত্র ধর, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার চিন্তা হরণ চৌধুরী, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, পাগলা স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আরব আলী, জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচিন্দ্র চন্দ্র সরকার, উপজেলার চারকল মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাও. আব্দল গফফার, আব্দুল মজিদ জামে মসজিদের খতিব ও ইমাম হাফিজ মাও. জিয়াউর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের ব্যাক্তি বর্গ প্রমুখ। সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী সমাবেশের প্রস্তুতিমূলক সভায় আগামী ১৪ই আগস্ট সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত থাকার জন্য ব্যাপক আলোচনা হয়।