দক্ষিণ সুনামগঞ্জ অফিস
বাংলাদেশের বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে নিউরো ডেভেলাপমেন্ট ট্রাস্ট প্রদত্ত প্রতিবন্ধী ব্যক্তিগণের মধ্যে সমাজসেবা অধিদফতরের মাধ্যমে জেলার দক্ষিণ সুনামগঞ্জে ২০জনের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে খাদ্য সহায়তা প্রদানে ছিল চাল, ডাল, আলু, ভোজ্য তৈল,পিঁয়াজ, লবন, সাবান।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বহী অফিসার জেবুন নাহার শাম্মী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার,ইউনিয়ন সমাজকর্মী এ.এফ.এম হেলালুজ্জামান,জয়ন্ত চৌধুরী।