- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জে সহজিকরণ সভা

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে নাগরিক সেবায় উদ্ভাবন ও সেবা সহজিকরণের লক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা সমবায় অফিসের উদ্যোগে উপজেলা হলরুমে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার জিনাত রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় যুগ্ম নিবন্ধক মো. খায়রুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, জেলা সমবায় কর্মকর্তা মো. ছাদেক মিয়া, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. মতিউর রহমান, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক শেখ আলম মামুন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সমবায় পরিদর্শক একেএম জালাল উদ্দিন, সহকারী নুর হোসেন, স্বদেশ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সাধারণ স¤পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, ইউপি সদস্য আশরাফ আলী, ইউপি সদস্য সাইদুল ইসলাম, মৎস্যজীবী তমিজ আলী, মুজিবুর রহমান, মতিউর রহমান প্রমুখ।

  • [১]