দক্ষিণ সুনামগঞ্জ অফিস
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলা পরিষদের বিশেষ বরাদ্দ থেকে উপজেলার কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ এবং হাসপাতাল সমূহের মধ্যে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তাদির হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শামীম হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুক আহমদ, মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, উপজেলা আনসার ভিডিবিপি কর্মকর্তা নিলুফা চৌধুরী, উপজেলা মেডিকেল অফিসার সানী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম চন্দ্র তালুকদার, উপজেলা শিশু কর্মকর্তা হাসান কবির, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ ও সাধারণ সম্পাদক মো. নুরুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের মেকানিক আলী মর্তুজা, দরগাপাশা ইউপি সচিব হুসনে আরা, পশ্চিম পাগলা ইউপি সচিব আলাই হোসেন, পশ্চিম বীরগাঁও ইউপি সচিব মামুন আহমদ প্রমুখ।