সোহেল তালুকদার, দ. সুনামগঞ্জ
প্রায় সাড়ে ৩ কোটি টাকার সড়ক সংস্কার কাজে নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে চলছে ঢালাই কাজ। ঠিকাদারী প্রতিষ্ঠান বেশি লাভের আশায় কাজে অনিয়ম করছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ভমভমি থেকে বাংলাবাজার সড়কে ঠিকাদারী প্রতিষ্ঠান মাটি যুক্ত পাথর ও বালি দিয়ে ঢালাইয়ের কাজ করছেন। সেই সাথে আরসিসি ঢাইয়ের নিচে ফাঁকা ছাড়া ইট বসানোর কথা থাকলেও ২-২.৫ ইঞ্চি ফাঁক ফাঁক করে ইট বসিয়ে ইটের উপর বালি না দিয়ে মাটি ব্যবহার করেছেন। ঢালাই কাজে মরিচা পড়া রড ব্যবহার করতেও দেখা যায়। প্রথম ধাপে সময়সীমা শেষ হলেও এই কাজের ৫০ ভাগও শেষ করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা এই প্রকল্প এখন এলাকাবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অফিস সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থ বছরে উপজেলার দরগাপাশা ইউনিয়নের আএইচডি ভমভমি বাজার-বাংলাবাজার জিসি ভায়া ঈশাখপুর জিপিএস-হলদারকান্দি আরসিসি সড়কের ২২৪ মিটার থেকে ৪৪২০ মিটার পর্যন্ত ২১৮০ মিটার আরসিসি কাজ বাস্তবায়ন হচ্ছে। ৩ কোটি ২৩ লক্ষ ৮ হাজার ১৬৮ টাকার এই কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মিলন-নুরুল জেভি (এম/এস. মিলন কান্তি দে ও মো. নুরুল হক) নামে ঠিকাদারী প্রতিষ্ঠান। ঠিকাদারী প্রতিষ্ঠান ২০১৯ সালের ১৪ নভেম্বর তারিখে কাজ শুরু করে। গত বছরের দুই নভেম্বর কাজ শেষ করার কথা ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, ঠিকাদার আমাদেরকে পাথর না ধুয়ে লাগানোর কথা বলেছেন, তাই আমরা এভাবেই মাটি যুক্ত পাথর ব্যববহার করছি। এখানে আমাদের কিছু করার নেই। ঠিকাদার যে ভাবে বলবেন এভাবেই আমরা কাজ করতে হবে।
ঠিকাদার মো. আনোয়ারুল হক বললেন, মাটি যুক্ত পাথর ব্যবহার করছি না, তবে পাথরে ডাস্ট আছে। ঢালাই কাজের নিচে ইট বসানোর সময় শ্রমিকরা ভুল করে ফাঁক করে বসিয়েছে। আমাদের বালি ও পাথর খুবই উন্নত মানের।
দরগাপাশা ইউনিয়নর পরিষদের চেয়ারম্যান মো. মনির উদ্দিন জানান, খুবই নি¤œমানের কাজ করছেন ঠিকাদার। মাটি যুক্ত বালি, পাথর ও মরিচা পড়া রড দিয়ে ঢালাই কাজ করছেন। আমি এই কাজ বন্ধ রাখার জন্য বার বার বললেও আমার কথা কোন কাজে আসে নি। আমি উপজেলা প্রকৌশলীর কাছে বার বার অভিযোগ করেছি, কিন্তু তিনিও কোন ব্যবস্থা নেননি।
এলজিইডি’র দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রকৌশলী আল নুর তারেক বলেন, ত্রুটিপূর্ণ এই কাজটি বন্ধ করেছি। ঠিকাদারী প্রতিষ্ঠানকে নিয়ম অনুযায়ী কাজ বাস্তবায়ন করতে হবে। পুরো বিষয়টি দেখবো আমরা। কোন ভাবেই ইট ফাঁক ফাঁক করে বসানো যাবে না। এছাড়াও মাটি যুক্ত পাথর, বালি ও মরিচা পড়া রডও ব্যবহার করা যাবে না। পাথরে মাটি থাকলে অবশ্যই পাথর ধুয়ে ব্যবহার করতে হবে।