দক্ষিণ সুনামগঞ্জ অফিস
সিলেট সুনামগঞ্জ মহা সড়কের জয়কলস নামক স্থানে রাস্তা পারাপারের সময় মোছাঃ দিলারা বেগম(৬৫)নামে এক মহিলা নিহত হয়েছেন। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার উলিয়ারপুর গ্রামের সাজ্জাদ আলীর স্ত্রী।
রবিবার বিকাল ৫টায় সিলেট সুনামগঞ্জ মহা সড়কের জয়কলস ইউনিয়নের
জয়কলস গ্রামের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অকাল বন্যায় বোর ফসল তলিয়া যাওয়া এবং বোর ধান শুকানোর কোন জায়গা না থাকায় সিলেট সুনামগঞ্জ মহা সড়কের পাশে নিহত দিলারা বেগম ধান শুকাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। তাৎক্ষণিক এলাকাবাসী তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসাপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তিনি মারা যান।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করেন এবং দুর্ঘটনা কবলিত বাস আটক করা হয়েছে। তবে ড্রাইভার পালিয়ে গেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।